proyojon Wellcome to my Blog

Ads

Glitter টেক্স এ্যানিমেশন তৈরির জন্য অন্য লাইনে কিছু সাইট রয়েছে, সেখান থেকে আপনি সহজেই নিজের জন্য Gilitter টেক্স এ্যানিমেশন বানিয়ে নিতে পারেন।

কিন্তু আজ আমরা দেখবো কিভাবে ফটোশপ হতে এই কাজটা করা যায়।

১। ফটোশপ চালু করুন এবং File মেনু হতে newতে ক্লিক করুন।


এবার Width 600 এবং height 150 pixels করুন, color mode RGB Color নির্ধারন করুন, আর ট্রান্সপারেন্ট এনিমেশন তৈরি করতে চাইলে background Contents হতে transparent নির্ধারন করুন, আর না চাইলে Background Color টাই রেখে OK বাটনে ক্লিক করুন।

২। এবার Tools হতে টেক্স টুলস ক্লিক করুন এবং আপনার ওয়ার্ক এরিয়াতে মাউস পয়েন্টার রেখে পুনঃরায় ক্লিক করুন। এবার লিখুন MICROQATAR।


এবার মুভ টুলস এ ক্লিক করুন এবং আপনার টাইপ করা টেক্সটির উপর মাউস ড্রাগ করে টেক্সটিকে ওয়ার্ক এরিয়ার মাঝামাঝি আসুন।


৩। লেযার হতে টেক্স লেয়ার টির নামের উপর একটা ক্লিক করুন।


লেয়ার window না থাকলে window মেনু হতে Layer বা কী বোর্ড এর F7 কী চাপুন।

এই অবস্থায় কী বোর্ড হতে Ctrl+T কী দ্বয় একত্রে চাপুন। এখন কী বোর্ড এর Shift কী চেপে ধরে মাউসের সাহায্যে টেক্সটি কে পুরো ওয়ার্ক এরিয়া পর্যন্ত সম্প্রসারিত করুন।


কাজ শেষে এন্টার চাপুন।

৪। লেয়ার window এর microqatar লেয়ার এর উপর ডান বাটনে ক্লিক করে এবং duplicate Layer এ ক্লিক করুন। দেখুন microqatar copy নামে আরেকটা লেয়ার এসেছে। এবার microqatar copy লেয়ার এ ডান বাটনে ক্লিক করে এবং duplicate layer ক্লিক করুন। দেখুন microqatar copy 2 নামে আরো একটা লেয়ার তৈরি হয়েছে।


৫। microqatar লেয়ার সিলেক্ট করুন এবং Filter মেনু তে ক্লিক করে Noise এর add noise এ ক্লিক করুন। লেয়ারটি রাস্টারাইজ করার জন্য OK বাটনে ক্লিক করুন।

Amount 45 , Uniform এবং Monochromatic সিলেক্ট করে ok বাটনে ক্লিক করুন।

একই নিয়মে microqatar copy লেয়ারটি কে সিলেক্ট করে amount 60 এবং Microqatar copy 2 লেয়ারটি Noise amount 75 নির্ধারন করুন।

৬। এবার microqatar লেয়ারটি সিলেক্ট করুন এবং layer মেনু হতে Layer style এর blending Options এ ক্লিক করুন।


এবার drop shadow , Bevel and Emboss এবং Stroke এর চেক বক্স এ ক্লিক করে এগুলো এনাবল করে দিন এবং কোন পরিবর্তন করতে চাইলে তা করে OK বাটনে ক্লিক করুন।

৭। microqatar লেয়ারটি উপর ডান বাটনে ক্লিক করে Copy Layer Style এ ক্লিক করুন। এখন microqatar copy লেয়ারটির উপর ডান বাটনে ক্লিক করে Paste Layer Style এ ক্লিক করুন, পুনঃরায় microqatar copy 2 লেয়ারটির উপর ডান বাটনে ক্লিক করে Paste Layer Style এ ক্লিক করুন।

৮। টুলস বক্স এর Edit in Image ready বাটনে ক্লিক করুন। ইমেজ রেডি চালু হবে।


ইমেজ রেডির animation window প্রর্দশিত করে নিন ( না করা থাকলে window মেনু হতে animation এ ক্লিক করুন )।


এবার animation window এর বামে অবস্থিত বাটনে ক্লিক করে new Frame এ ক্লিক করুন এবং কাজটি পুনঃবায় আরেকবার করুন। এতে করে নতুন দুটি ফ্রেম animation window তে যুক্ত হয়ে মোট ৩টি frame প্রর্দশিত হবে।

৯। animation window এর ১ নং ফ্রেমটি তে ক্লিক করে layer window এর microqatar copy এবং microqatar copy 2 এর বাম পাশে চোখ চিহ্নিত( ভিজিবল) বাটনে ক্লিক করে চোখ চিহ্ন তুলে দিন।

part9

এবার Animation window এর ২ ন১ ফ্রেমটি সিলেক্ট করে Layer window হতে microqatar এবং microqatar copy 2 লেয়ার এর চোখদুটি তুলে দিন।

আবার animation window এর ৩ নং ফ্রেমটি সিলেক্ট করে Layer Window হতে microqatar এবং microqatar copy লেয়ার এর চোখ দুটি উঠিয়ে দিন।

ব্যাপারটা হল এই রকম এক নম্বর ফ্রেম এর জন্য microqatar layer visibility অন থাকবে অন্যদুটির অফ, একই ভাবে ২ এর জন্য microqatar copy এবং ৩ এর জন্য microqatar copy 2 layer টি অন থাকবে এবং উক্ত ফ্রেমের তখন অন্যগুলি লেয়ার অফ থাকবে। এটাই হল ইমেজরেডি দিয়ে এ্যানিমেশন তৈরির মূল নীতি।

এবার animation window এর Play বাটনে ক্লিক করে দেখুন । দেখা শেষে Stop বাটনে ক্লিক করুন।

১০। ফাইনাল আউটপুট পাওয়ার জন্য File মেনু হতে save Optimized ক্লিক করুন। যে কোন একটি নাম টাইপ করে Save বাটনে ক্লিক করুন।


কাজ শেষে ইমেজ রেডি এবং ফটোশপ বন্ধ করুন এবং আপনার তৈরি করা Glitter Animation এর Gif ফাইলটি অপেন করে দেখুন।

animation

আজকে দেখবো কিভাবে ইলাসট্রেটর ব্যবহার করে কিভাবে ক্যালেন্ডার তৈরি করা যায়।কাজটি এম এস ওর্য়াডেও করা যায়।সমস্যা হল ওয়ার্ডে করে আপনি তা প্রিন্টিং বা অন্যকোন মিডিয়াতে ব্যবহার করতে পারবেন না। যেমন ধরুন, আপনার তৈরি কৃত ক্যালেন্ডারটি ডেস্কটপ ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতে চাইলে তা সম্ভব না কিংবা প্রিংন্ট ( চার কালারের) মিডিয়াতে ব্যবহার করতে চান, তাও সমস্যার সৃষ্টি করবে।

এই টিউটোরিয়ালটি ইলাসট্রেটর সি এস (ভার্শন১১) এর উপর ভিত্তি করে বর্ণনা করা হয়েছে।

প্যাচাল বাদ, কাজে আসি

১। এডব ইলাসট্রেটর সি এস চালু করুন।File মেনু হতে new তে ক্লিক করুন।Artboard A4 , Units Inches এবং color mode CMYK Color নির্ধারন করে OK করুন।


২। টুলস বক্স এর rectangle এ ক্লিক করুন। এবার Art board বা ওয়ার্কস্পেস এ একটা ক্লিক করুন। rectangle এর তৈরির অনশন হতে width 4 এবং Height 3 inch টাইপ করে OK তে ক্লিক করুন।


৩। rectangle টি সিলেক্ট থাকা অবস্থায় টেক্স প্যালেট এ আসুন ( টেক্স প্যালেট না থাকলে, কী বোর্ড হতে Ctrl+T কীদ্বয় একত্রে চাপুন )। এবার set the font size হতে 24 নির্ধারন করুন।


৪। টুলবক্স হতে টাইপিং টুল একবার ক্লিক করে, Rectangle এর top and right প্রান্তের কর্ণারে একটি ক্লিক করুন।



ক্লিক করার পরে Rectangle টি নিম্নের চিত্রের ন্যায় পাওয়া যাবে।


এই অবস্থায় টুলবক্স এর সিলেকশন টুলটি তে ক্লিক করুন এবং Type মেনু হতে Area Type Options এ ক্লিক করুন।


Rows এ Number= 6, Gutter = 0 In এবং Columns এ Number= 7, Gutter = 0 In মান নির্ধারন করে OK তে ক্লিক করুন।

৫। টুল বক্স হতে টাইপ টুল এ ক্লিক করে rectangle এর প্রথম সেল এ ক্লিক করুন। Sa টাইপ করে এন্টার প্রেস করুন, এতে করে কার্সার ২য় সেল এ আসবে, ২য় সেল এ Su টাইপ করে পুনরায় এন্টার প্রেস করুন। একই প্রক্রিয়ায় Mo, Tu, We, Th, Fr টাইপ করে নিন। এবার এন্টার প্রেস করে ২য় Row তে কার্সার নিয়ে আসুন। ২০০৯ সালের ১লা জানুয়ারী হবে বৃহস্পতি বারে, এ জন্য পরপর পাচটি এন্টার প্রেস করে কার্সার Th এর নিচে , অর্থাৎ ২য় row এর ৬নং সেল এ নিয়ে আসুন । এবার 01 টাইপ করে এন্টার প্রেস করুন, 02 টাইপ করে পুনরায় এন্টার প্রেস করুন। একই নিয়মে 30 পর্যন্ত টাইপ করে নিন নিম্নের চিত্রের মতো করে।কার্সার ২য় Row এর প্রথম সেল এ রাখুন এবং 31 টাইপ করুন।


৬।এবার সিলেকশন টুলস এ ক্লিক করে , উক্ত rectangle টি কে কী বোর্ড এর alt কী চেপে ধরে ড্রাগ করে এর নিচে ড্রাপ করুন।


ফ্রেবুয়ারীর ১ তারিখ শুরু হবে রবিবার হতে , এজন্য প্রথমে 31 নম্বারটি মুছে ফেলুন। এবার কার্সারটিকে 01 এর আগে রেখে পরপর চারবার কীবোর্ড এর ব্যাকস্পেস কী প্রেস করুন। শেষের দিকের 28 পর্যন্ত রেখে বাকি গুলো ডিলিট করে দিন।


এবার পূর্বের নিয়মে কী বোর্ডএর alt কী চেপে ধরে ড্রাগ এবং ড্রপের মাধ্যমে আরো দশ মাসের তৈরি করে নিন।

নম্বার সিরিয়ালকে আগে আনতে নম্বার এর আগে কার্সার রেখে ব্যাকস্পেস এবং সিরিয়ালকে পিছনে দিকে নিয়া আসার জন্য নম্বার এর আগে কার্সার রেখে এন্টার চাপতে হবে। এখানে মূল বিষয়টাই হলো এটা।

অনেকই আছে তার নিজের প্রতিষ্ঠানে হিসাব নিকাশ করার কম্পিউটার ব্যবহার করে। এ কাজে তারা হয়তো এক্সেল ব্যবহার করে , আজ আমি তাদের জন্য বেশ ভাল একটা একাউন্টিং সফট এর খোজ দিচ্ছি, তাও ফ্রী তে। এক্সপ্রেস একাউন্টিং হল বেশ সহজ এবং সরল ইন্টারফেইস ভিত্তিক একটা স্মল একাউন্টিং সমাধান ,


প্রথমে দেখে নিই এই সফট দিয়ে কি কি করা যাবে:

1. Inventory

2. Purchase

3. Sales

4. Bank

5. Account

6. Report

এই সফট এর ডাটাবেইসটা করা হয়েছে একসিস দিয়ে, তাই আপনার কম্পিউটারে মাইক্রোসফট একসিস ইন্সটল করা থাকতে হবে। তো ঝটপট ডাউনলোড করে নিন।

Posted in টিপস ও ট্রাবলশুটিং. Tags:
1ST GOING TO APPLICATION>ACCESSORIES>TERMINAL.

WRITE THIS COMMAND sudo gedit /boot/grub/menu.lst


AS LIKE AS THIS PICTURE

NEXT
GIVE UR ROOT PASSWORD

THEN U FOUND THIS PAGE.


NOW U EDIT SAME LINES THAT U FIND SIMILAR KERNEL VERSION.
.DELETE EXTRA KERNEL AND SAVE IT.(DO NOT DELETE ALL KERNEL.WHEN U FINISHED THEN UR EDIT PAGE LOOKS LIKE THAT PICTURE)


LIKE THIS

THEN U RESTART UR COMPUTER AND MAGIC U FIXED UR PROBLEM MYSELF
Links to this post

Ads